ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
PR পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে, আজ ১৪ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে ঠাকুরগাঁও ইসলামী আন্দোলনের কার্যালয় আর্ট গ্যালারি থেকে একটি গণ মিছিল বের করেন। মিছিলটি ঠাকুরগাঁও জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশে করেন। উক্ত গণ মিছিল ও সমাবেশে সভাপতি করেন মাওলানা হাফিজ উদ্দিন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী। গণ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই PR পি'আর পদ্ধতিতে দিতে হবে। পি'আর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে,না হলে আহত ও শহীদের রক্তের সাথে বেয়মানি করা হবে। আমরা বিগত সময়ে দেখেছি একক ক্ষমতা যা স্বৈরাচারী সরকার হয়ে উঠেছে। আগামীতে কোনো দল যেন সংসদে একক ভাবে গিয়ে স্বৈরাচার সৃষ্টি না হয় তাই পিআর পদ্ধতির বিকল্প নেই। পি'আর পদ্ধতির মাধ্যমে ছোট বড় সকল দল সংসদে যাবে যার ফলে দূর্নীতি দমন করা সম্ভব হবে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম