কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি আবেদনের সময় বাড়ল

কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি আবেদনের সময় বাড়ল
ছবিঃ সংগ্রহীত

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। এখন আগামী ৯ অক্টোবর পর্যন্ত বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে আবেদন করা যাবে।

এছাড়া, একই বোর্ডের অধীন দুই বছর মেয়াদি এইচএসসি (ভোকেশনাল) পর্যায়ের সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানেও ভর্তি আবেদনের সময় একই তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত রোববার (১৪ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পূর্বে ভর্তি আবেদনের শেষ সময় ছিল ১৪ সেপ্টেম্বর, যা এখন ৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।

দৈনিক বিজয় নিউজ/