"নতুন হত্যা মামলায় আমু, আনিসুল, রাজ্জাকসহ ৮ গ্রেপ্তার" দেখানো হলো
দৈনিক ভিসা নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নির্দেশে একটি নতুন হত্যা মামলায় আটজন বিশিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আবদুর রাজ্জাক ও আমির হোসেন আমু। গ্রেপ্তার দেখানো অন্য পাঁচজন হলেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হক ও সৈয়দ সায়েদুল হক সুমন, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
বিস্তারিত:
-
কারাগার থেকে আনিসুল হক ও অন্য আসামিদের প্রথমে আদালতের হাজতখানায় এবং পরে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে আদালত কক্ষে হাজির করা হয়।
-
যাত্রাবাড়ী থানায় করা পৃথক হত্যা মামলায় আনিসুল হক, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সায়েদুল হক ও মনিরুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।
-
ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর হয়।
-
আদালত সকল আসামিকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের পর আনিসুল হক, সালমান এফ রহমান ও অন্যান্যরা গ্রেপ্তার হন। এরপর থেকে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন থানায় করা একাধিক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত ইতিমধ্যে প্রত্যেক আসামিকে একাধিকবার বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
অনুসন্ধান অনুযায়ী, আনিসুল হক ইতিমধ্যে অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর ১০ দিনের রিমান্ডে ছিলেন এবং জিজ্ঞাসাবাদ করায় তিনি চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছিলেন। অন্যদিকে, আবদুর রাজ্জাক গুলশানে চাঁদাবাজির এক মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আমির হোসেন আমুকে নিউমার্কেট এলাকায় একজন ব্যবসায়ী হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ৬ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ ই