বালিয়াকান্দিতে সারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ২০২৫
দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ
জেলার বালিয়াকান্দিতে সারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন, বালিয়াকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম, বালিয়াকান্দি থানার অফিসার্স ইনচার্জ জামাল উদ্দিন , উপজেলা বিএনপির সহ -সভাপতি জাফর আলী মিয়া, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান উপজেলট পুজা উদযাপন পরিষদের সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক হরষিত ঘোষ এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা