টিএমএসএস উইমেন’স হেলথ এন্ড রিসার্চ ইনস্টিটিউট স্থাপনে উদ্যোগ : প্রফেসর ডাঃ সায়েবা আখতারের প্রেজেন্টেশন ও চুক্তি স্বাক্ষর

টিএমএসএস উইমেন’স হেলথ এন্ড রিসার্চ ইনস্টিটিউট স্থাপনে উদ্যোগ : প্রফেসর ডাঃ সায়েবা আখতারের প্রেজেন্টেশন ও চুক্তি স্বাক্ষর
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

দেশের নারী স্বাস্থ্য ও গবেষণার উন্নয়নে সারা দেশব্যাপী স্বাস্থ্যখাতে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ার টিএমএসএস। টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ১ হাজার শয্যাবিশিষ্ট এবং ২৫০ শয্যাবিশিষ্ট ক্যান্সার হাসপাতালের সাফল্যের ধারাবাহিকতায় এবার তারা স্থাপন করতে যাচ্ছে টিএমএসএস উইমেন’স হেলথ এন্ড রিসার্চ ইনস্টিটিউট। এই লক্ষ্যে গত সোমবার ঢাকাস্থ বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-এর চেয়ারম্যান প্রফেসর ডাঃ সায়েবা আখতারের চেম্বারে এক গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেজেন্টেশনে প্রস্তাবিত ইনস্টিটিউটের সম্ভাব্যতা, অবকাঠামো, চিকিৎসাসেবা এবং গবেষণা কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় টিএমএসএস'র পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম, টিএমএসএস'র উপদেষ্টা ও যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড. সনজন কে. দাস ও উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান পিএইচ.ডি, প্রমূখ। আলোচনায় প্রফেসর ডাঃ সায়েবা আখতার বলেন, “Developing Country হিসেবে পাকিস্তানে একটি মাত্র এমন ধরনের হাসপাতাল থাকলেও ভারত এবং বাংলাদেশে এ ধরণের কোন বিশেষায়িত হাসপাতাল এখনো গড়ে ওঠেনি, যা নারীস্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে একটি বড় শূন্যতা। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে আগে কোন বায়োমলিকুলার জিনোমিক ল্যাব ছিল না অথচ টিএমএসএস প্রথম বিশ্বমানের ল্যাব প্রতিষ্ঠা করে একটি মাইলফলক স্থাপন করেছে। সভায় সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়, টিএমএসএস উইমেন’স হেলথ এন্ড রিসার্চ ইনস্টিটিউট’র আওতায় একটি ১৫০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড উইমেন’স হসপিটাল প্রতিষ্ঠা করা হবে, যেখানে নারীদের জন্য বিশেষায়িত চিকিৎসা ও গবেষণার সুযোগ থাকবে। এই ইনস্টিটিউট নারীদের স্বাস্থ্যসেবা এবং নারী বিষয়ক গবেষণায় দেশের এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, কমচারী, নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, বেশ কয়েকজন ডাক্তার ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান