বুড়িচংয়ে টাইফয়েড টিকা পাবে ১ লাখ ৬ হাজার শিশু
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১ লাখ ৬ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১২ অক্টোবর থেকে টিকা কার্যক্রম শুরু হবে এবং এটি চলবে টানা ১৮ কর্মদিবস। প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিশু এ টিকার আওতায় আসবে। ডা. মালেকুল আফতাব ভূইয়া আরও বলেন, উপজেলায় টিকা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বিদ্যালয়, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন কমিউনিটিতে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ