রংপুরে টিএমএসএস কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস কর্তৃক আয়োজিত রংপুরে অনুষ্ঠিত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সমাপনীর এই অনুষ্ঠানে টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান এবং টিইএস সেক্টরের চীফ ফয়জুন নাহার অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। টিএমএসএস এর রংপুর অঞ্চলের বিভিন্ন রিজিওন প্রধানগণ এতে অংশ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে সংস্থার উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান বলেন,এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শুধুমাত্র নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করতেই নয়, বরং কর্মক্ষেত্রে কার্যকরী ও সৃজনশীল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেতৃত্বের মানোন্নয়ন প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতির মূল চাবিকাঠি। আমি প্রত্যেক প্রশিক্ষণার্থীকে এ প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে বাস্তবায়নের জন্য উৎসাহিত করছি। তিনি আরও বলেন “আমাদের লক্ষ্য হলো এমন একটি নেতৃত্ব গঠন করা, যা চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্যের সাথে অগ্রসর হতে পারে এবং প্রতিষ্ঠানের উন্নয়নে নতুন দিক নির্দেশনা দিতে সক্ষম হবে। টিএমএসএস এর টিইএস সেক্টরের চীফ ফয়জুন নাহার বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বলেন, নেতৃত্বের গুণাবলী শুধু পদের সঙ্গে সীমাবদ্ধ নয় বরং দায়িত্ববোধ ও দলের প্রতি আন্তরিকতার মাধ্যমেই প্রকৃত নেতৃত্ব তৈরী হয়। এই প্রশিক্ষণ সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যা ভবিষ্যতের নেতৃত্বশীল কর্মীদের জন্য অপরিহার্য।অনুষ্ঠানে রংপুর অঞ্চলের বিভিন্ন রিজিওনাল প্রধানগন প্রশিক্ষণ কার্যক্রম ও তার ফলাফল নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে আরও এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। এই প্রশিক্ষণ কর্মসূচি দীর্ঘদিন ধরে চলমান প্রতিষ্ঠানীয় উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পরিচালিত হয়েছে। এর মাধ্যমে নেতৃত্বের মান উন্নয়ন ও কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি লক্ষ্য করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিনিয়র সহকারী পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস, রিজিওন প্রধান ও অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান