বুড়িচংয়ে পূজা সামনে রেখে মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
আগামী ২৮ শে সেপ্টেম্বর মহাষষ্ঠির মধ্যে দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়েন ৪১ টি মন্ডপে দিনরাত চলছে সাজসজ্জার কাজ। ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৫ দিনব্যাপী দুর্গোৎসবের। এ উৎসবকে ঘিরে বুড়িচংয়ে প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তের রং-তুলির কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।
নানান রঙ আর তুলির আঁচরে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর প্রতিচ্ছবি। তাই যেনো ঘুম নেই প্রতিমা শিল্পীদের। রঙের আঁচড় আর সাজসজ্জায় দুর্গাদেবীকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। সেই সাথে চলছে পূজা মণ্ডপের সাজসজ্জার কাজ। অপরদিকে,পরিবার পরিজনের জন্য কেনা কাটায় ব্যস্ত সময় পার করছেন, সনাতন ধর্মাবলম্বীরা। ঘরে বাইরে পূজাকে ঘিরে চলছে ব্যস্ততা। জামা কাপড় তৈরি, কেনা-কাটায় সরগরম শহরের বিপণী বিতানগুলো। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে চারপাশে চলছে এখন উৎসবের আমেজ।
পুজা আয়োজকরা জানান, এবারে দেবি দূর্গার আগমন ঘটবে গজে, আর যাবে দোলায়, সুজলা সুফলা শষ্য শ্যামলায় ভরে যাবে দেশ আর ভাতৃত্বের বন্ধন ও রোগমুক্তির আশায় অন্যরকম আনন্দে ভাসছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। রকমারী আলোকসজ্জার বর্ণালী বাহারে সাজানো হচ্ছে পুজা মন্ডপ ও তার আশপাশ এলাকা। সব মিলে উৎসবের রংয়ে সাজছে মির্জাগঞ্জ উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সম্পাদক সমর মিত্র বলেন, এবার বুড়িচং উপজেলায় ৪১ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। বুড়িচং থানায় ওসি আজিজুল হক জানান, প্রতিটি পূজামণ্ডপে আনসার সদস্যরা ডিউটিতে থাকবে। গুরুত্বপূর্ণ মণ্ডপে পুলিশ থাকবে। এছাড়া পুলিশের মোবাইল টিম কাজ করবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ