মনোহরদীতে অবৈধ বালু উত্তোলনের দ্বায়ে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মেশিন ও বালু জব্দ এবং ৩ টি ট্রলি আটক

মনোহরদীতে অবৈধ বালু উত্তোলনের দ্বায়ে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মেশিন ও বালু জব্দ এবং ৩ টি ট্রলি আটক
ছবি: মো: এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১টি ড্রেজার মেশিন ও উত্তোলিত বালু জব্দ এবং বালু অপসারন কাজে নিয়োজিত ৩ টি ট্রলি আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার(১৯ মার্চ)উপজেলার লেবুতলা ইউনিয়নের শিমুলতলী গ্রামে ব্রক্ষ্মপুত্র নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন স্থাপন করে বালু উত্তোলনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানে বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও উত্তোলিত বালু জব্দ এবং বালু অপসারণ কাজে নিয়োজিত ৩ ট্রলি আটক করা হয়েছে।তবে তাৎক্ষণিকভাবে বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।অভিযানের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মারুফ দস্তেগীর।এসময় তিনি আরো জানান,অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ / মো: এমরুল ইসলাম