শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা মোঃ আবুল কাশেম
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
দুর্গা পূজা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কুমিল্লার বুড়িচং উপজেলা বাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন,ষোলনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম। আবুল কাশেম বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার উৎসব সবার। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ