নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী মিয়ানমারে পাচারকালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়ি-চালকসহ আটক ৩

নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী মিয়ানমারে পাচারকালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়ি-চালকসহ আটক ৩
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার থেকে মিয়ানমারে পাচারকালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়ি ও গাড়ির চালকসহ ৩ জনকে আটক করে যৌথ বাহিনী। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানান,তারা গোয়েন্দা সুত্রে খবর পেয়ে রামুর গর্জনিয়া বাজারের পাশে শাহসুজা সড়কের গ্রামীন ব্যাংকের সামনে থেকে মিয়ানমারে পাচারের সময়ে দেশের পরিচিত ঔষধ কোম্পানী স্কয়ার ফার্মাসিউটিক্যালস ঔষধ ও পিকআপসহ ১৭ লক্ষ টাকার ঔষুধ জব্দ করে যৌত বাহিনী। এ সময় ১১ বিজিবির জোয়ানরাসহ ডিজিএফআই (গোয়েন্দা সংস্থার) এর টহলদল অভিযানে অংশ নেন। পুলিশ আরো জানায়,অভিযানকালে আটক ব্যক্তিরা হলো: ওষুধ পাচারের মূল হোতা মোঃ সালামতউল্লাহ (৩৫),ও তারিকুল ইসলাম এবং মোঃ রিয়াজুল্লাহ (৩৬) আটক করা হয়)।এ বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান মুনির এ প্রতিবেদককে বলেন,এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া চোরাকারবারের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি