গুমের মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

গুমের মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবিঃ গুগল থেকে নেয়া

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি পৃথক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। এই দুটি মামলার অভিযোগপত্রেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে।

আজ বুধবার ট্রাইব্যুনালে এই অভিযোগপত্র দাখিলের পর, রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গুমের প্রথম মামলায় শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং এতে পাঁচটি করে অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। একইভাবে, গুমের দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রেও পাঁচটি করে অভিযোগ রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ শাফায়েত রন