তোমাকে বলছি

তোমাকে বলছি
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

            তোমাকে বলছি

যে তুমি আমাকে ভালোবাসা দিয়ে বাঁচালে
সেই তুমি আবার আমায় ভুলে গেলে
আসলে তোমরা সব পারো সব অভিনয় জানা-
তাইতো তোমায় বিশ্বাস করে হলাম নিজে কানা।

একটা আমার প্রশ্ন, সেদিন ভালোবাসলে কেন?
এখন আমায় পর করে মরন এনে দিলে যেনো,
আমার বুকে জ্বালা দিয়ে সুখ তুমি কি পাবে
জানি তুমি আমায় ভেবে সারাটি ক্ষন কাঁদবে!

সামান্য কয় দিনে তুমি আমায় গেলে ভুলে-
অচেনা কে আপন করে বুকে নিলো তুলে,
সুখে থাকো তুমি যাই এই কামনা করে
আমার মন থেকে তোমায় দিলাম মুক্ত করে।
যদি করি অপরাধ ক্ষমা করে দিও-
স্বামীকে আপন করে তুমি জীবন গড়ে নিও!

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ