পাবনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে : গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

পাবনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে : গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় পাবনাতেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধিমূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় এই প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার ৯ অক্টোবর জেলার স্থানীয় ও জাতীয় পর্যায়ের কর্মরত গণমাধ্যম কর্মীদের অংশ গ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়। ​পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে পাবনা জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত এবং সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় মতবিনিময় সভাটি সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন পাবনার সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আজাদ। ​সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জাহাঙ্গীর আলম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, ডিপুটি সিভিল সাজন ডাঃ মোঃ খায়রুল কবির ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মোঃ রাশেদুল বারী প্রমূখ। সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন এবং এর সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এই ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু-কিশোর-কিশোরী এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। টিকাটি প্রথমে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রদান করা হবে। তবে, রেজিস্ট্রেশনে যারা বাদ পড়বে, একই বয়সের অন্যরাও পরে টিকা গ্রহণের সুযোগ পাবে বলে জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান,পাবনা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, জেলায় কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যম কর্মীগন প্রমূখ। বক্তারা ক্যাম্পেইনের বার্তা সঠিক ও কার্যকর ভাবে জনসাধারনের কাছে পৌঁছে দিতে গনমাধ্যমের সক্রিয় ভূমিকার উপর জোর দেন। সভাটি পরিচালনা করেন পাবনা জেলার সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মোঃ সামিউল আলম।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান