ভালো থাকা হয় যেনো - এস এম মনিরুজ্জামান আকাশ

ভালো থাকা হয় যেনো - এস এম মনিরুজ্জামান আকাশ
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

ভালো থাকা হয় যেনো - এস এম মনিরুজ্জামান আকাশ
               (এডভোকেট আফরিন নুজহাত,খুলনা বার-কে উৎসর্গীত)

ভালো থাকবেন হয়তো হবে সময়েই কথা-
সময়ের শ্রোতে জীবনের পথে ভেঙ্গে নিরবতা,
জীবন ছায়াহ্নে চলার পথে বালুকা বেলায়-
হয়তো জীবনের স্বপ্ন ছোঁয়ায় রঙ্গীন খেলায়!

হয়তো বসবো পাশে ধরে হাত দু'খানি-
জীবনের রঙ্গশালায় মেতে আপনাকে চিনি,
বলবে প্রকৃতিও কথা সমীচীন বাস্তবতায়-
একে-অপরের প্রতি পরম তৃপ্ত কৃতজ্ঞতায়!

থাকবে হাতের মুঠোয় পরশ ভালোবাসার-
যদি থাকে চিত্তে মিশে প্রীতি যাচিত চেতনার,
হবে দেখা যাচিত প্রয়াসে নিঃস্বার্থ কামনার দ্বারে-
ভুলে যাবো নাওয়া-খাওয়া সম্প্রীতির সমাহারে!

চাওয়া যা পুর্ন হবেই জীবনের গিরি গুহা 'পথে-
যদি থাকে প্রেয়সী প্রিয়'র হাত ধরে সদা সাথে...
আসবে কবে সে দিন ভাবি কাঙ্খিত জীবনের পথ-
যেদিন দেখবে এজীবন প্রণয়ের সপ্ত সুরে প্রেম রথ!

ভালবাসবে সেদিন এ জীবন ভালোবাসা পেতে-
হয়তোবা পিছপা হবেনা জীবন প্রেম সংঘাতে,
রাঙাবে জীবনের চৌহদ্দী জীবন প্রীতি ও প্রেমে-
থাকবেনা আর সুপ্ত ভীতি হারাবার তপ্ত সংঘাতে!

হোক এ প্রাণের অপ্রকাশিত চাওয়া পরিনয়ে-
দুটি আত্মায় আবৃত ব্যাথা বিনাশ হোক বিজয়ে,
ভালো থাকার পূঁজিত বাসনা কাল-কালান্তরে-
হোক সফল রোপিত প্রেম সৃজনে-মননে মর্মরে

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ