ফরিদপুরে টিএমএসএসের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বিশিষ্ট সমাজ সেবক, প্রখ্যাত নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর বরিশাল ডোমেইন নিয়ন্ত্রিত ফরিদপুর জোনের ২০২৫-২৬ অর্থ বছরের ত্রৈমাসিক কার্যঅগ্রগতি পর্যালোচনা ও কৌশল নির্ধারণী সভা শুক্রবার ১০ অক্টোবর ফরিদপুর জোন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর রিজিওন প্রধান মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের বরিশাল ডোমেইন প্রধান সহকারী পরিচালক মোঃ গোলাম মোস্তফা। তিনি নতুন তরুণ উদ্যোক্তা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে বলেন, তাদের সাথে ব্যাপক কাজ করতে হবে। তিনি আরও বলেন, সংস্থা লাভের উদ্দেশ্যে নয়, বরং সেবার মানসিকতা নিয়ে দেশজুড়ে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি কর্মকর্তাদের নতুন প্রকল্প চিহ্নিতকরণ, খেলাপী ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় এবং নতুন ঋন বিতরণ জোরদার করার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর জোনের প্রধান মোঃ আবু বকর সিদ্দিক মাঠ কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সংস্থার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গতি আনতে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। তিনি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আইসিটি বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মীদের নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন। সভায় রিজিওন প্রধান মোঃ আহসান হাবিব বিগত সময়ের ত্রৈমাসিক কার্য অগ্রগতি ও আগামী দিনের কর্মসূচি তুলে ধরেন। রিজিওনের ৬টি শাখার ৪২ জন পিও সহ সকল শাখা প্রধান ও হিসাব কর্মকর্তা অংশ নেয়। সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নতুন কৌশল, প্রযুক্তি প্রয়োগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বলেন, এই সভা তাদের কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে সহায়ক হবে। প্রধান অতিথি জানান, কর্মীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত করে রিজিওনের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য এ ধরনের সভা নিয়মিত আয়োজিত হবে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান