ঠাকুরগাঁও উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণের সময় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও উপজেলা পরিষদ পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু আয়মান ইসলাম (৯) বড় খোঁচাবাড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ ট্রেডার্স-এর প্রোপাইটর আরিফ ইসলামের একমাত্র পুত্র। তিনি নারগুণ কহরপাড়া এলাকার আব্দুল করিমের নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আয়মান উপজেলা পরিষদ পুকুরে চাচার সঙ্গে সাঁতার শিখতে যায়। এক পর্যায়ে সে পানির গভীরে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম