আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে মোহনপুরে বিএনপির কেন্দ্রভিত্তিক প্রচারণা জোরদার
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মোহনপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা সদরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুরের গণমানুষের নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহবুব রশিদ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী প্রস্তুতি নিতে হবে। বক্তারা আরও বলেন, বিএনপি এখন মাঠে আছে এবং জনগণের অধিকার ফিরিয়ে আনাই এখন দলের একমাত্র লক্ষ্য। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন