মনোহরদীতে উপজেলা নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীর গণ-সংযোগ
দৈনিক বিজয় নিউজ মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
শুক্রবার(২২ মার্চ)উপজেলার খিদিরপুর ইউনিয়নে অবস্থিত খিদিরপুর বাজারে গণ-সংযোগ করেছেন,উপজেলা পরিষদ নির্বাচন এর চেয়ারম্যান প্রার্থী,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের তিন তিন বারের নির্বাচিত সংগ্রামী সভাপতি,ষাটের দশকের তূখোড় ছাত্রনেতা,মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক,নরসিংদী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর,এড.মু.ফজলুল হক।গণ-সংযোগের সময় তিনি প্রত্যেকের সাথে কুশলবিনিময় করেন এবং তাদের সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেন।এ সময় খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি,বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দীন মাস্টার,সিনিয়র সহ-সভাপতি বাবু মেঘনাদ দাস,সহ-সভাপতি,বীর মুক্তিযোদ্ধা,লিয়াকত আলী,খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক,মাহবুবুর রহমান জামিল,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক,কামাল হোসেন,কার্যনির্বাহী সদস্য,রিয়াজুল ইসলাম রুমেল,মিনহাজুল ইসলাম সুজন,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বজলুর রহমান,খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক,গোলাম মোস্তফা কামাল সরকার,সহ-সভাপতি রায়হান উদ্দীন আকন্দ,মোস্তফা কামালসহ ইউনিয়ন আওয়ামীলীগ,ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণ-সংযোগে উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ / মো: এমরুল ইসলাম