জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে তুমুল সং*ঘর্ষ, আহত এক!

জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে তুমুল সং*ঘর্ষ, আহত এক!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মৃত আব্দুল লতিফ) এর ছেলে মোঃ শফিকুল ইসলাম, মোঃ আল-মামুন, ওয়াজ উদ্দীনের ছেলে তমিজ উদ্দীন নজুরুল ইসলাম এবং তমিজ উদ্দীন) মোঃ মোকছেদুলসহ সংবদ্ধ হয়ে মৃত গনি মিয়ার ছেলে মোঃ মাহাবুব ইসলাম কে মারধর করলে সে গুরুতর আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বোয়ালমারী মৌজার দাগ নং ১৩৯-১৪০ এর ৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার সকালে ওই জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে তুমুল সংঘ*র্ষ বাধে যায়। এতে মাহাবুব ইসলাম আহত হন। আহত মাহাবুব ইসলামকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান হয়নি। এরির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান