পাবনার বলরামপুর তাহফিজে ছিলছিলায়ে জামে মসজিদে অধ্যক্ষ মাহাতাব বিশ্বাসের এক লাখ টাকা দান

পাবনার বলরামপুর তাহফিজে ছিলছিলায়ে জামে মসজিদে অধ্যক্ষ মাহাতাব বিশ্বাসের এক লাখ টাকা দান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস শনিবার ২৩ মার্চ পাবনা সদর উপজেলার বলরামপুরের মোহাম্মদপুর তাহফিজে ছিলছিলায়ে মোজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রাঃ জামে মসজিদ কম্লেক্স ভবন পরিদর্শন করেন। তিনি মসজিদ কমপ্লেক্স চত্বরে পৌঁছালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। তাঁরা অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাসকে মসজিদ কমপ্লেক্স ও এর নানা স্থাপনা ঘুরে ঘুরে দেখান। মাহাতাব বিশ্বাস মসজিদের নানা কারুকার্যে আনন্দিত হন। তিনি মসজিদ কমম্লেক্সের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডের জন্য এক লাখ টাকা দান করেন। এ সময় তিনি সমাজের সামর্থবান প্রতিটি মানুষকে ধর্মীয় প্রতিষ্ঠানে দানের পাশাপাশি অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মাহাতাব বিশ্বাস পাবনার রাজাপুরে মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেড কার্যালয়ের ফরিদা টাওয়ারে এক অনুষ্ঠানে পাবনার বিভিন্ন এলাকার মসজিদ, মক্তব, মাদ্রাসা, হেফজখানা, দরিদ্র, অসহায় ও রোগাক্রান্ত মানুষের মাঝে দানের অর্থ তুলে দেন। মাহাতাব বিশ্বাসের দানের এক লাখ টাকা পেয়ে মসজিদ কমিটির সদস্যরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ গোলাম ইয়াসিন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ রহমত আলী, সমাজ সেবক মোঃ আতিয়ার রহমান বিশ্বাস, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক মোঃ আঃ খালেক খান, অন্যান্য হাফেজ শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন। অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস আরো বলেন, তিনি তাঁর সামর্থ অনুযায়ী দান অব্যাহত রেখেছেন। এটা ধর্মীয় প্রতিষ্ঠানে ও মানব সেবার জন্য। আল্লাহর সন্তুষ্টি ও মানুষের দোয়া পাওয়া ছাড়া তাঁর কোন চাওয়া পাওয়ার নেই। তবে তিনি চান প্রতিটি সামর্থ্যবান মানুষ যেন তাদের সাধ্যানুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠান সহ অসহায়দের পাশে দাঁড়ান। এ মসজিদ কমপ্লেক্সে কর্তব্যরত ১১ জন হাফেজ শিক্ষকদের তদারকিতে ১৩০জন হাফেজ শিক্ষার্থী আবাসিকভাবে শিক্ষা গ্রহন করছে। তিনি সবার কাছে তাঁর নিজের ও পরিবারের সদস্যদের জন্য দোয়া চান।অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস প্রথম রমজানে ১৪ লাখ ৪০ হাজার ও ১০ রমজানে ৭ লাখ টাকা টাকা দান করেছেন। তিনি এ প্রতিষ্ঠানে তাঁর সহযোগীতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান