বান্দরবান নাইক্ষ্যংছড়ি'র বাইশারী ভয়াবহ আগুনে ৭টি মুদির দোকান পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তের মাঝে আর্থিক সহায়তা
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান নাইক্ষ্যংছড়ি'র বাইশারী বাজারে গত ৫ই নভেম্বর ভয়াবহ আগুনে ৭টি মুদির দোকান পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে নগদ ১৫ হাজার টাকা দুই-বান ঢেউটিন, আর্থিক সহায়তা করেন জেলা পরিষদ ও জামায়েত ইসলামী বাংলাদেশ ৮ই নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় ক্ষতিগ্রস্তর মাঝে বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ শফি, আবুল কালাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আলম, সুলতানা আহমদ, জসিম উদ্দিন। জামায়েত ইসলাম এর পক্ষ থেকে ৫ হাজার টাকা, এবং জেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা দুই-বান ঢেউটিন প্রধান কালে বক্তব্য রাখেন। বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কালাম। বর্তমান চেয়ারম্যান আলম কোম্পানি, চট্রগ্রাম বুকসোসাইটির ব্যবস্থাপক রফিক বছরি, জেলা পরিষদের সদস্য এডভোকেট আবুল কালাম, এস এম আবদুস সালাম আজাদ বান্দরবান জেলা আমির। এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইলিয়াছ সও.নায়েবে আমির উপজেলা।মোহাম্মদ ছলিম উল্লাহ আমির বাইশারী ইউনিয়ন। ডাঃ মোঃ সোনামিয়া সিকদার সভাপতি বাংলাদেশ পেশাজীবি পরিষদ বাইশারী ইউনিয়ন। নুরুল আলম বায়তুলমা সম্পাদক বাইশারী ইউনিয়ন।সহ-সভাপতি ইউপি সদস্য নুরুল কবির, ইউপি সদস্য আবু তাহের সাবেক ইউপি সদস্য আজিজুল হক প্রমুখ। এই ছাড়া আরও অনেক গন্যমান্য ব্যাক্তিরা উপস্হিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি