চিরিরবন্দর উপজেলা রাণীরবন্দরে বোরখা পড়ে অভিনব কৌশলে ছিনতাইয়ের চেষ্টা।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
রানীরবন্দর বালাপাড়া বানিয়াবাড়ীর শচীন বানিয়া ও তার ছেলে প্রশান্ত বানিয়া প্রতিদিনের মতো গতরাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে রাতে আনুমানিক বারোটা ৩০ মিনিটে রানীরবন্দর পল্লী বিদ্যুৎ অফিসের উত্তর পাশে গ্রামীণ টাওয়ার এর পিছনে রাস্তা দিয়ে যাওয়ার পথে বাঁশঝাড়ে ওত পেতে থাকা দুর্বৃত্তদের হাতে ছিনতাইয়ের শিকার হয়। এসময় দুর্বৃত্তরা প্রশান্ত ও তার বাবাকে মারধর শুরু করলে তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদেরকে প্রাণে রক্ষা করে এ সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে বিষয়টি জানা যায় দুর্বৃত্তরা বোরখা পড়ে তাদের পথ রোধ করে মারধর করে ছিনতাইয়ের চেষ্টা করে এ সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে তারা ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি খুবই দুঃখজনক বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান