নড়াইল জেলার আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নড়াইল জেলা আনসার ভিডিপি কার্যালয়ের অধীন পরিচালিত উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সের ৫ম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশিক্ষন কার্যালয়ে এ সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী পিভিএম, বিভিএমএস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।প্রধান অতিথি সফলতার সাথে প্রশিক্ষণটি সম্পন্নকারী ৭৬জন প্রশিক্ষর্ণাথীর উদ্দেশ্যে প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধ, মতবাদ, বৈশিষ্ট্য, নের্তৃত্ব, কমিউনিটি এ্যালার্ট ম্যাকানিজম, নৈতিকতা, মূল্যবোধ, সু-শাসন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী'র ভূমিকা ইত্যাদি বিষয়ে সম্যক ধারণাসহ স্ব স্ব জায়গায় কাজ করার জন্য উৎসাহিত করেন। পাশাপাশি স্বেচ্ছা সেবক হিসাবে মানুষের পাশে দাঁড়ানো এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের মতো উদ্যোমী আনসার সদস্যদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি আনসার মৌলিক প্রশিক্ষণার্থী'দের আসন্নবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত মহড়া উপভোগ করেন। এবং নির্বাচনী দায়িত্বে নিরাপত্তা ও ক্রাউড কন্ট্রোল এর সময় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি প্রশিক্ষণের শ্রেষ্ঠ ০৪জন একাডেমিক, ড্রিল, চৌকষ, বেস্ট ফায়ারার প্রশিক্ষর্ণাথীর মাঝে পুরুস্কার বিতরণসহ প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ করেন।জেলা কমান্ড্যান্ট এর সভাপতিত্বে অনুষ্ঠানে কোর্স এডজুটেন্ট, কোয়ার্টার মাস্টার, প্রশিক্ষকবৃন্দসহ কোর্স সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিল। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষর্ণাথীরা শপথ গ্রহণ এবং সম্মানিত প্রধান অতিথির সাথে গ্রুপ ফটোসেশনে অংশ গ্রহণ করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান