কালিবালা সমাজ উন্নয়ন ক্লাব উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
দৈনিক বিজয় নিউজ বগুড়া প্রতিনিধিঃ
রবিবার বগুড়া পৌরসভার ১৯ নং ওয়ার্ডের কালিবালা সমাজ উন্নয়ন ক্লাব উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমাজ উন্নয়ন ক্লাবের সভাপতি রাকিব হাসান রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দোয়ায় অংশ গ্রহণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুন,বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন বাকী, সাইদুর রহমান, যুবলীগ নেতা সবুজ ,মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন, সমাজ উন্নয়ন ক্লাবের সহ সভাপতি সুজন শেখ , সাধারণ সম রকি হাসান, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন , সাংগঠনিক মিজানুর রহমান সিজান, প্রচার সম্পাদক সেলিম হোসেন,ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজু শেখ, সমাজ সেবক বস ইউনুস, সোহানুর রহমান সোহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রিপন ইসলাম