কেশবপুরে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুর/ আহত ৩

কেশবপুরে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের  হামলায় বাড়ি ঘর ভাংচুর/ আহত ৩
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুর জমি সংক্রান্ত বিষয়কে কেদ্র করে প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুরসহ ৩ ব্যক্তিকে আহত করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর-২৫) দুপুরে উপজেলার দেউলী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নরহরি দাস বাদি হয়ে কেশবপুর থানায় ৬ জনের নাম উল্লেখ-সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মজিদপুর ইউনিয়নের দেউলি ঋষিপাড়ার মৃত শচিন দাশের ছেলে নরহরি দাশের সাথে একই গ্রামের পেটু দাসের ছেলে সুজন দাস, রাখাল দাসের ছেলে মোহন দাস, জিতেদ্র দাসের ছেলে ভুন্ডল দাস, পরিমল দাসের ছেলে পল্লব দাস, মোহন দাসের স্ত্রী পপি দাস ও সুজন দাসের স্ত্রী ঝুমা দাসের সঙ্গে জমি-জমা ও পূর্ব শত্রুতার জের ধরে বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে শনিবার দুপুরে সুজন দাস ও মোহন দাসের হুকুমে অজ্ঞাতনামাসহ ভুন্ডল দাস, পল্লব দাস, পপি দাস ও ঝুমা দাস হাতে লাঠিসোটা, লোহার রড, শাবল, কুড়াল ও ধারালো দা-সহ বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে নরহরি দাসের বসতি বাড়ি, রানাঘর ও বাথরুমসহ বিভিন স্থাপনা ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন করে।

ওই সময় নরহরি দাশের স্ত্রী সুচিত্রা দাস বিবাদীদের নিষেধ করলে সুজন দাসের হাতে থাকা লোহার রড, মোহন দাসের হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা এলোপাতাড়ি ভাবে মারপিট করে নরহরি দাশের স্ত্রী সুচিত্রা দাশের শরীরের বিভিন্ন স্থানে নিলা ফোলা জখম করে। তাদের ডাক চিৎকারে নরহরি ও তার ভাইপো শিপন দাস, রিপন দাসসহ পরিবারের অন্যান্য সদস্যরা ঠেকাতে গেলে সকল প্রতিপক্ষ নরহরিদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে তাদের ঘরের ভিতর থাকা চাল, ডালসহ বিভিন খাদ্য দ্রব্যাদি লুটপাটসহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও ধারালো দা দিয়ে খুন জখমের হুমকি প্রদান করে। আহতরা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় নরহরি দাস বাদি হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপার কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।.

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ