একটি দল দেশে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছে। রানীরবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

একটি দল দেশে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছে। রানীরবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর চিরিরবন্দর উপজেলা রানীরবন্দরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৪ আসনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ শে নভেম্বর( বুধবার) চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে বিকেল ৫টায় পথসভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দল দেশে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বলছে একদিনে জাতীয় নির্বাচন ও গনভোট হলে দেশে জেনোসাইড হবে। জেনোসাইড মানে গনহত্যা। ৭১ সালে গনহত্যার সহযোগি ছিল দলটি, এখন গনহত্যা করতে দেয়া হবে। আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। দিনাজপুর ৪ আসনে জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য সকলে দোয়া করবেন, তাঁকে দিনাজপুরে বিপুল ভোটে জয়যুক্ত করে উত্তরাঞ্চলে উন্নয়ন করার সুযোগ করে দিবেন।

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘আমরা আমাদের নেতার পক্ষে, সত্য ও ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে। আমরা অন্যায় ও অবিচারকে দমনের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করি। এই নির্বাচনের মাধ্যমে আমরা আবারও প্রমাণ করতে চাই—বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলেই আমরা একসঙ্গে শান্তিতে বসবাস করব।’ তিনি বলেন, ‘একটা মহল ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। জামায়াতের টিকিট না কাটলে বলে জান্নাতে যাওয়া যাবে না! আমরা মুসলমানরা এই কথা বিশ্বাস করতে পারি না। আমরা জানি বেহেশতের টিকিটি একমাত্র কর্মের মাধ্যমে হবে। চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।

এসময় খানসামা বিএনপি নেতা আমিনুল ইসলাম চৌধুরী বিএসসি, সাইদ আহমেদ সেলিম বুলবুল, সফিকুল ইসলাম, রবিউল আলম তুহিন, সাখাওয়াত হোসেন লিটন, চিরিরবন্দর বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, আলহাজ্ব মমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পথসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদল স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান