ঈশ্বরদীর মেয়েরা বেশি সুন্দরী

ঈশ্বরদীর মেয়েরা বেশি সুন্দরী
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

.      ঈশ্বরদীর মেয়েরা বেশি সুন্দরী 

বেশি সুন্দরী ঈশ্বরদীর মেয়েরা পাবনা জেলায়-
চলন বলন চাহনিতে সুপুরুষের মন ভোলায়,
করতে পারে নিমেষেই আপন দৃষ্টিতে ভালোবাসার-
পথ কভুও হবেনা শেষ প্রেমে প্রত্যাশার!

রাঙা ঠোটে মিষ্টি হেসে কাছে টেনে-
আপন করে নেয় সহজেই প্রেম ধ্যানে,
দীঘল কেশে 'মায়াবী' প্রেমিক চোখে-
মিষ্টি কথায় ভালোবাসা রাঙাঠোটে ভরা থাকে!

সাজ-সজ্জায় করে আকৃষ্ট মন জয়ে ভালোবেসে-
থাকতে পারেনা কেউ তাদের পাশে না বসে,
যখনি পড়ে বসে পাশে কথা হয় যে শুরু-
পাল তুলে মন পবনের নৌকা করে দুরু-দুরু...

হতভম্ব ভাব ঝেড়ে সামনা সম্মুখ প্রাণে বসে-
কেড়ে নেয় প্রেমিকের মন 'মুচকি' হাসি হেসে,
থাকেনা উপায় প্রেমিক পুরুষের হয়ে নিরুপায়-
ভেবে মনে মিশে পায়না অবশেষে কোন উপায়!

ধরা দেয় প্রেমিক ভালোবেসে যায় দিবা-রাতি না ভেবে-
ধরেনা ঘুন কভুও ভালোবাসায় বিরুপ স্বভাবে,
চলে ভালোবাসা পরিনয়ে শেষ হয় যে বাস্তবে-
এ রকম ভালোবাসা-প্রেম হয় যেনো সবার অনুভবে

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ