কালের কন্ঠের পার্বতীপুর প্রতিনিধি আব্দুল কাদিরের মৃত্যু!

কালের কন্ঠের পার্বতীপুর প্রতিনিধি আব্দুল কাদিরের মৃত্যু!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা কালের কন্ঠের প্রতিনিধি আব্দুল কাদির (৬৫)ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার ভোর ৫টার সময় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পার্বতীপুর শহরের রেলওয়ে ধূপিপাড়ায় নিজবাড়ীর সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ও ২ মেয়ে আত্নীয় স্বজনসহ অংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পারিবারিক সুত্র জানা যায়,ভোর ৫ টার সময় তিনি বাড়ী থেকে বের হয়ে পার্বতীপুর বাইপাস সড়কের পাশে তার নিজস্ব পত্রিকার এজেন্টে ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দোকানে যাচ্ছিলেন। এ সময় তিনি বাড়ীর সামনে অসুস্থ্য হয়ে পড়েন এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাদ আছর পার্বতীপুর শহরের কালিবাড়ী আব্বাসপাড়ায় গোরস্থান মাঠে জানাযা নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন করা হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে জানাযা নামাজ ও দাফন কার্যে সকলকে শরিক হওযার জন্য অনুরোধ জানানো হয়েছে। আব্দুল কাদির প্রতিষ্ঠাকাল থেকে শেষ দিন পর্যন্ত কালের কন্ঠের কস্ঠের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সাংবাদিকতার জীবনে দৈনিক যুগান্তর ও সমকাল পত্রিকাতেও কাজ করেছেন। এছাড়াও তিনি পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি ছিলেন। তিনি সাংবাদিকতার পাশাপশি লাইব্রেলী ও কুরিয়ার সার্ভিসের ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। তার মৃত্যুতে কালের কন্ঠের পরিবার শোক প্রকাশ করেছেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান