বাংলাদেশ নাম ঘোষণা দিন (এস এম মনিরুজ্জামান আকাশ)
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
আজ এ ক্ষনে তোমার প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করি-
তুমি আবক্ষ পাহাড়সম উচ্চতায় কৃতজ্ঞ বাঙ্গালী চেতনায়,
তোমার প্রগতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে আজও আছি আনাড়ী-
বাংলার ধুলোমাটির কণা যাদের গায়ে তারা খোঁজে তোমায়!
তোমার চরণে মেঠোপথের আবেশে অনুভব করে সুখ-
মুক্ত বাতাসে শরীর এলিয়ে বসেছো মধুমতী ভাইগার তীরে,
তোমার আলিঙ্গনে আম জনতা ভুলে গেছে অব্যক্ত দুঃখ-
চষে বেড়িয়েছো মাতৃভূমির টানে জনকল্যানে পথে প্রান্তরে!
তুমি ছিলে গুণী অদ্বিতীয় মহাকবি লক্ষ জনতা জমায়েতে-
বজ্র কন্ঠস্বরের উত্তাপে মন্ত্রমুগ্ধ করতে বাঙ্গালী বীর সন্তান,
তোমার শাহাদত তর্জনীর ইশারায় বাঙ্গালীদের রক্ত স্রোতে-
ঢেউ বইতো কৃষক শ্রমিক মেহনতী মানুষের হৃদয়ে অবস্থান।
সজাগ ছিলো তোমার চেতনা বোধ ছিলোনা সুদূর প্রসারী-
পারোনি রাখতে ধরে ইমেজ ষড়যন্ত্রের জালে জড়িয়ে গিয়ে,
হতে পারোনি পরিপূর্ণ-পরিতুষ্ট হতে পারোনি সফল শিকারী-
সিদ্ধান্তে জাতির কল্যাণে দিয়েছো জীবন-যৌবন বিলিয়ে!
তুমি ছিলে অবিসংবাদিত মহান নেতা বিশ্বজুড়ে সমাদৃত-
চিনেছে জগত তোমায় হিমালয়ের শীর্ষ চূড়ায় বক্তৃতারত,
তুলনায় তোমায় আসীন করেছে যে সেরা বাঙ্গালি বিদিত-
তুমি মুক্তিযুদ্ধের চেতনায় সদা তৎপরতায় ছিলে জাগ্রত।
তুমি শুধু বাংলার নেতা নও ছিলে পাকিস্তানের নেতাও বটে-
তোমার দরাজ গলায়ই প্রথম বাংলাদেশ নামটি প্রকাশ পায়,
পাঁচ ডিসেম্বর ১৯৬৯ দেশের নাম বাংলাদেশ তব কন্ঠে ফোটে-
সেদিন থেকে বাংলাদেশ রুপায়নে সকলেই তোমার সাহচর্য চায়!
পঁচিশ বছরের শোষন নিপীড়ন দুঃশাসন প্রবঞ্চনার উত্তর দিতে-
সত্তরের নির্বাচনে একাত্মতায় মাঠে নামে সকলে হাত রেখে হাতে,
বিজয়ী হয়েও পায়নি নায্য পাওনা,সেই ফলশ্রুতিতে মার্চ সাতে-
বক্তব্য দিয়ে তৈরী করে স্বাধীনতা ঘোষণা করেন ছাব্বিশ রাতে।
চলে সংগ্রাম মুক্তির তরে, রক্ত প্রান ঝরে,সম্ভ্রম খোয়ায় মা বোন-
সেদিন সকলেই অবিচল ছিলো এক নেতার এক বাংলাদেশ যখন,
লোভ লালসা ছিলোনা সেদিন,ছিলো এক নেতার নির্দেশ তখন-
তাইতো সেদিন এসেছিলো স্বাধীনতা! হয়েছিলো হানাদার পতন
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ