পীরগাছায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কান্দি ইউনিয়ন শাখার দলীয় কার্যালয়ের উদ্বোধন
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কান্দি ইউনিয়ন শাখার দলীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার বাদ মাগরিব উপজেলার কান্দির হাট বাজারে অবস্থিত এ কার্যালয়ের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, এ কে এম মিজানুর রহমান সানা, কান্দি ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক, আফতাব উদ্দিন, সদস্য সচিব আশরাফুল ইসলাম, সদস্য ইউসুফ মিলিটারি ও পীরগাছা উপজেলা যুবশক্তি’র ইঞ্জি. মো. রবিউল ইসলাম রবি প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কান্দি ইউনিয়ন শাখার এই কার্যালয়ের মাধ্যমে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান