চলনবিল সাহিত্য সভা ও জামাল উদ্দিন সাহিত্য পুরস্কার-২০২৫ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল দশ ঘটিকায় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের একাডেমিক ভবনে সামিরন স্মৃতি গণ পাঠাগারের আয়োজনে চলনবিল সাহিত্য সভা ও জামাল উদ্দিন সাহিত্য পুরস্কার-২০২৫ অনুষ্ঠিত হয়। সভাপতিত্বে করেন সামিরন স্মৃতি গণ পাঠাগার এর সভাপতি ডঃ মোঃ খায়রুজ্জামান মুন্নু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর ডঃ মনিরুল হক চেয়ারম্যান ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডঃ মোঃ জাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ঈশ্বরদী সরকারি কলেজ, পাবনা। কবি ও গবেষক নুরে মোস্তফা বাবু, প্রভাষক নটরডেম কলেজ, ঢাকা। কবি ফিরোজ আলম, সভাপতি- উল্লাপাড়া লেখক পরিষদ, সিরাজগঞ্জ। চলনবিল অঞ্চলের দশটি উপজেলার লেখক কবি-সাহিত্যিক সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সাহিত্য গবেষণা প্রবন্ধ পাঠ, কবিতা পাঠ, গান পরিবেশনা ও নৃত্য পরিবেশনের মধ্যে অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলেন চলনবিলের কবি সাহিত্যিক ও শিল্পীরা। চলনবিল সাহিত্য সভা ও জামাল উদ্দিন সাহিত্য পুরস্কার অনুষ্ঠানকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলেন অতিথিগন তাদের জ্ঞান গর্ভ দিকনির্দেশনা বক্তব্য প্রদানের মাধ্যমে ও ডঃ মোঃ খায়রুজ্জামান মুন্নু ও অধ্যক্ষ রেজাউল করিম হেলাল এর গান পরিবেশনের মাধ্যমে।
প্রতি বছরের মতো এ বছর একজনকে পুরুস্কারের জন্য মনোনীত করা হয়। জামাল উদ্দিন সাহিত্য পুরস্কার-২০২৫ মনোনীত কবি শাহজাহান আলী, (গ্রামঃ উত্তর মোহনপুর, পোঃ কুচিয়ামারা, উপজেলা উল্লাপাড়া,জেলাঃ সিরাজগঞ্জ)কে মনোনীত করা হয়। ভাগ্যের নির্মম পরিহাস কবি শাহজাহান আলী ২৫ ডিসেম্বর ২০২৫ পৃথিবীর মায়া কাটিয়ে একবুক অভিমান নিয়ে বিদায় নেন। ২৬ ডিসেম্বর ২০২৫ পুরুষ্কার নিতে আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি। আল্লাহ কবিকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। কবির পক্ষ হতে কবির ছেলে ও নাতি-নাতনীদের হাতে পুরুষ্কার হিসেবে নগদ সম্মানী, সনদ ও ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চলনবিলের বিভিন্ন অঞ্চলের কবিদের লেখা কাব্যগ্রন্থ সামিরন স্মৃতি গণ পাঠাগার পাঠকদের সমীপে নিবেদন করা হয়।পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী গ্রামের প্রয়াত কবি ডাঃ আব্দুল হালিম মাষ্টারের লেখা স্মৃতির পাতা কাব্যগ্রন্থ, পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রামের লেখক মোঃ আব্দুল হান্নান এর লেখা বই সামিরন স্মৃতি গণ পাঠাগারের সভাপতি ডঃ মোঃ খায়রুজ্জামান মুন্নু'র হাতে তুলে দেন পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক-গীতিকার, পরিবেশ ও মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ। চলনবিল সাহিত্য সভা ও জামাল উদ্দিন সাহিত্য পুরস্কার-২০২৫ অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজাউল করিম হেলাল, অধ্যক্ষ- এম এ সামাদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, হান্ডিয়াল, চাটমোহর, পাবনা
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ