নির্বাচনে জামায়াত-এনসিপির সমঝোতা
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
জামায়াতে ইসলামীসহ আটটি দলের নির্বাচনী জোটে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
জামায়াতের আমির শফিকুর রহমান রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, আগের আট দলের জোটে এখন এনসিপি ও এলডিপি যোগ দিয়েছে। বিভিন্ন আসনে আলোচনার মাধ্যমে সমঝোতা হয়েছে এবং আরও কয়েকটি দল সমঝোতায় আগ্রহ দেখালেও বর্তমানে সেটি সম্ভব হয়নি।
উল্লেখ্য, গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)—এই ছয়টি দল আসনভিত্তিক সমঝোতার আলোচনা শুরু করে। পরবর্তীতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি যুক্ত হলে মোট আট দলের জোট গঠিত হয়। এই দলগুলো বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ ই