রাজবাড়ীতে কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

রাজবাড়ীতে কাজী ফাউন্ডেশনের উদ্যোগে  ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
ছবি: আঃ রহিম মোল্লা

দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ

স্বেচ্ছাসেবী সংগঠন কাজী ফাউন্ডেশনের রাজবাড়ী শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের সহায়তায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী শহরের কাজীকান্দা কাজী বাড়ীতে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কাজী ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা কাজী আবু আবিদ কাকুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কাজী আবু আরিফ, সেলিনা ইয়াসমিন, কাজী আব্দুল মাজেদ, শাহনাজ পারভীন প্রমুখ।


এসময় ৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারকে চাল, ডাল, আটা, তেল, শোলা, আলু, চিনি, লবন সহ প্রায় ১২শত টাকা মুল্যের একটি করে খাদ্য সামগ্রীর বস্তা হাতে তুলে দেওয়া হয়। কাজী ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা কাজী আবু আবিদ কাকুল বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন কাজী ফাউন্ডেশনের উদ্যোগে আজ ৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অসহায় বাছাই করে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সংগঠনটি নানা মুখি সামাজিক ও সমাজ উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবে।

দৈনিক বিজয় নিউজ/ আঃ রহিম মোল্লা