কুরআন–সুন্নাহভিত্তিক আইন প্রণয়নের প্রতিশ্রুতি বিএনপির — মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

কুরআন–সুন্নাহভিত্তিক আইন প্রণয়নের প্রতিশ্রুতি বিএনপির — মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

কুরআন ও সুন্নাহর আইন ব্যতীত অন্য কোনো আইন প্রণয়ন করা হবে না—এটি বিএনপির একটি স্পষ্ট কমিটমেন্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ ঠাকুরগাঁও জেলায় মানব কল্যাণে আয়োজিত ইমাম ও ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “কুরআন ও সুন্নাহভিত্তিক আইন ছাড়া অন্য কোনো আইন আমরা করতে চাই না। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার।” তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন, আমি যখন চরমোনাই পীর সাহেবের সঙ্গে বৈঠকে বসেছিলাম, তখন আমরা ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছিলাম। তার মধ্যে কুরআন–সুন্নাহভিত্তিক আইন প্রণয়ন অন্যতম।” আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ১২ তারিখে নির্বাচনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব—যেখানে ন্যায়বিচার, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।” মতবিনিময় সভায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম