মির্জাগঞ্জে ভূমি দস্যূদের দখলে সরকারি খাল
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
মির্জাগঞ্জে সরকারি খাল দখল করে নিয়েছে ভূমি দস্যূরা। করেছে বশত বাড়ি ও পাকা ভবন নির্মাণ। ক্ষতিগ্রস্ত শত শত কৃষক নষ্ট হচ্ছে সবুজ বাংলার গ্রামীণ পরিবেশ হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ।
মির্জাগঞ্জ উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে কামার খাল নামে পরিচিত। এই খালটি দক্ষিণ আমড়াগাছিয়া চৌকিদার বাড়ি থেকে শুরু হয়ে,আব্দুল ওহেদ খান বাড়ি এবং তুমনি হাওলাদার বাড়ির মাঝ দিয়ে হাজী বাড়ির পাশ দিয়ে ইউনাইটেড ব্রিকফিল্ট সংলগ্ন কাশিনাথ খালের সাথে মিলিত হয়েছে। যা বর্তমানে প্রবাহিত এবং এই খাল দ্বারা গ্রামের শত শত কৃষক এবং এলাকাবাসী উপকৃত হয়। বর্তমানে এক দল ভূমি দস্যূ খালটি দখল করে বশত বাড়ি ও পাকা ভবন নির্মাণ করছে এবং করিতেছে। যাহার কারনে খালটি আজ প্রায় বিলুপ্তির পথে কৃষি কাজে বাধা সময় মতো পাওয়া যায়না ফসলে শেচ দেওয়ার পানি ফলে নষ্ট হচ্ছে ফসল ক্ষতিগ্রস্থ কৃষক। সমস্যায় পড়েছে গ্রামের মানুষ ও ফ্যামিলির কাজে ব্যাবহার করতে পারছেন না শত শত পরিবার। হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ, নষ্ট হচ্ছে গ্রামীণ পরিবেশ।
এলাকারই বাসিন্দা মোঃ সেলিম খান, আঃ খালেক খান, কবির হাং, আঃ বারেক, সুজন,মাজেদ আকন,জলিল ফকির প্রমুখ। তারা জানান এই খালটি একদল ভূমি দস্যূরা তাদের ক্ষমতার বলে সরকারি খাল দখল করে তাদের মতো করে কাঁচা পাকা ভবন নির্মাণ করছে। এবং এর ফলে ভোগান্তিতে পড়ছে শত শত পরিবার ও কৃষক এবং কৃষি তারা বলেন আমরা সহকারী কমিশন ভূমি বরাবর একটা আবেদন করি। যাতে ভূমি দস্যূদের হাত থেকে সরকারি খালটি দখল মুক্ত করে আবার গ্রামীণ পরিবেশে স্বাভাবিক জীবন যাপন করতে পারে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন