নরসিংদীর মনোহরদীতে সেচ্ছাসেবী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত

নরসিংদীর মনোহরদীতে সেচ্ছাসেবী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত
ছবি: মো: এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে উপজেলা সেচ্ছাসেবী পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২৬ মার্চ)উপজেলার মনোহরদী বাজারে অবস্থিত নূরজাহান রেস্টুরেন্টে মনোহরদী উপজেলা সেচ্ছাসেবী পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সেচ্ছাসেবী পরিষদের প্রধান উপদেষ্টা,মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের সু-যোগ্য উত্তরসূরী,যুব-সমাজের আইকন,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য,জনাব মঞ্জুরুল মজিদ মাহমূদ সাদী।এছাড়াও এসময় মনোহরদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা,যুগ্ম-সাধারণ সম্পাদক,আল-আমিন হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক,,আল-মমিন হোসেন সজিব,দপ্তর সম্পাদক, কে.এইচ নজরুল ইসলাম,সম্মানিত সদস্য শামীমুল হক শামীম,ইব্রাহীম খলিল,সূর্যোদয় সমাজ কল্যাণ সংস্থা এর প্রতিষ্ঠাতা ও সভাপতি,আমিনূল ইসলামসহ উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ / মো: এমরুল ইসলাম