নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ বোতল নেশার সিরাপ ও ১ কেজি গাঁজাসহ দুই জন আটক
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা এবং পত্নীতলা থানার অভিযানে পাঁচ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশার সিরাপ এবং ১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার ১৬-০৪ -২০২৬ তারিখে রাত ০৯ টা ৩০ গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অভিযানিক টীম জানতে পারে যে পাচমাথা মোড় থেকে একটু দূরে একজন ব্যাক্তি মাদক বিক্রি করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই করতে গেলে একজন ব্যাক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। তাকে আটক করে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দেহ হয়ায় আসামি শাহদুর রহমান বুলু@ অন্তর (৩৫) পিতা ফজর আলী সাং আদম দিঘি কসাই পাড়া থানা আদমদিঘী জেলা বগুড়া এর হাতে থাকা ব্যাগ তল্লাশী করা হয়। তল্লাশীকালে নেশাজাতীয় দুই বোতল ফেয়ারডিল ও তিন বোতল এসকফ উদ্ধার করা হয়।
আজ ১৭/০৪/২০২৬ শুক্রবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় পত্নীতলা থানাধীন দিবর ইউনিয়নের বাঁকরইল গ্রামস্থ প্রদীপ টুডু, পিতা- থামাস টুডু, মাতা- নরজিনা মার্ডি, সাং- বাঁকরাইল, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে তাহার নিজ বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামির ডান হাতে থাকা হলুদ রংয়ের প্লাষ্টিকের বাজারের ব্যাগের মধ্যে সাদা কসটেপ দ্বারা মোড়ানো ০১ (এক) কেজি গাজাঁ সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামি দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার