ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাজাপুরের সন্তান আবু সালেহ আকন ।
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি পদে বিপুল ভোটে রাজাপুরের সন্তান আবু সালেহ আকন নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আবু সালেহ আকন ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৯৬ ভোট।ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৫ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রধান প্রতিবেদক আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র প্রতিবেদক মাইনুল হাসান সোহেল। ডিআরইউর মোট ১ হাজার ৭৪৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪২৫ জন সদস্য ভোট দিয়েছেন। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় সোয়া ছয়টার দিকে ফলাফল ঘোষণা করেন ডিআরইউর প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ। কার্যনির্বাহী কমিটির সদস্যপদে নির্বাচিতরা হলেন মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আক্তারুজ্জামান, মো. বোরহান উদ্দীন, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও মো. সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম)।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ