নিখোঁজের একদিন পর মিললো পাঁচ বছরের ছোট্ট শিশু সাফওয়ানের রক্তাক্ত নিথর দেহ।
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
নিখোঁজের একদিন পর মিললো পাঁচ বছরের ছোট্ট শিশু সাফওয়ানের রক্তাক্ত নিথর দেহ। মাত্র একদিন আগেও যে শিশুর হাসি খুশি কান্নায় মুখর ছিল চারপাশ সেই শিশুর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। হৃদয় বিতাড়িত এই ঘটনাটি ঘটেছে বরিশাল গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের মধ্য হুসনাবাদ গ্রামে । পরিবারের সূত্রে জানা যায় গত ১৫ই জানুয়ারি দুপুরে গোসলের পর বাড়ির উঠানেই সমবয়সীদের সাথে খেলা করছিল পাঁচ বছর বয়সী শিশু সাফওয়ান। কিছুক্ষণ পর উঠানে পণ্য শিশুরা খেলায় মগ্ন থাকলেও সাফওয়ানকে সেখানে দেখতে পাননি তার মা। এ সময় আশেপাশে সব জায়গায় ভালো করে খুঁজেও পাওয়া যায়নি সাফওয়ানের কোন খোঁজ। পরবর্তীতে পুরো ইউনিয়নে মাইকিন করেও কোন সন্ধান মিলেনি শিশুটির।
সেদিন রাতেই গৌরনদী থানা পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়েও খুঁজে পাননি অবুঝ শিশুটিকে। ঘটনার পরের দিন ১৬ তারিখ ভোরে ফজরের নামাজের পর নিখোঁজ সাফওয়ানের রক্তাক্ত মরা দেহ পাওয়া যায় তার বাড়ির পাশের পরিত্যক্ত একটি শুকনো ডোবার মধ্যে নিহত সাফওয়ানের বাবার দাবি পূর্ব শত্রুতার জেরে তার সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে প্রতিবেশী রোমান ও তার পরিবার এমনকি নির্মমভাবে শিশুটির একটি চোখ উপড়ে ফেলা এবং একটি হাত ভেঙে ফেলা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। সন্তান হত্যার ঘটনায় নিহত সাফয়ানের বাবা ইমরান সিকদার গৌরনদী থানায় প্রতিবেশী ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই বিষয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি জানান আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে তদন্তে নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা যাচায়ের পর এই এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অবশ্যই আইন অনুযায়ী যথাযথ শাস্তি দেয়া হবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ