স্বাস্থ্যসম্মত মাংস ও খাবার বিক্রয় নিশ্চিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্যসম্মত মাংস ও খাবার বিক্রয় নিশ্চিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামা উপজেলায় রোগবালাই পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্যসম্মত মাংস বিক্রয় নিশ্চিতকরণ মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়েছে;মতবিনিময় সভায় গভীর রাতে খাবার দোকান খোলা রাখার বিষয় নিয়েও উপজেলার হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের এবং মাংস ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা উপজেলা কার্যলায়ে নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, খানসামা থানার অফিসার ইনচার্জ ওসি-নজমূল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার রায়।এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যানগণ ও ব্যবসায়ীরা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান