বীরগঞ্জে এক ব্যক্তিকে গলা কেটে হ*ত্যা করেছে দুর্বৃ*ত্তরা,রহস্য উদ্ঘাটনে পুলিশ!
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকায় শয়ন ঘরে তার গলাকাটা মর*দেহ উদ্ধার করে পুলিশ। নি*হত ব্যক্তি উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে তার নাম দানিউল ইসলাম বলে সরজমিনে জানা যায়। নি*হত দানিউল ইসলামের ছেলে সামিউল ইসলাম দিনাজপুরের বাড়িতে এবং মেয়ে দৃষ্টি স্বামীর বাড়িতে বসবাস করতো। গ্রামের বাড়িতে এসে সপ্তাহে দু”এক দিন রাত্রি যাপন করেন দানিউল ইসলাম। রফিকুল ইসলাম ও নুর জাহান বেগম বাড়ি এবং নি*হত দানিউল ইসলামের বাড়িতে কাজ করতেন, শনিবার বেলা ১১টার দিকে রফিকুল ইসলাম বাড়িতে এসে তার শয়ন কক্ষে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখে ডাকচিৎকার করে,তার চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খাওয়াদাওয়া শেষে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে দরজা বন্ধ দেখে সেখানে গিয়ে রফিকুল ম*রদেহ দেখে দানিউলকে সনাক্ত করেন। তার দাবি,দুর্বৃ*ত্তরা দানিউলকে হ*ত্যা করেছে।
২০০৩ সালে ডিসেম্বর মাসে ১৬ তারখে নিহতের চাচা ইউপি চেয়ারম্যান মহসিন আলী রাঙা একইভাবে নির্মম হ*ত্যা*কান্ডের শিকার হয়েছিলেন। বিভিন্ন সূত্র বলছে পূর্বপরিকল্পিত এই রহস্য জনক হ*ত্যাকাণ্ডের পিছনে তার পারিবারিক দ্বন্দ্ব কিংবা সম্পদের কারণে হতে পারে। সাতোর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন রাজা এবং নিহ*তের চাচাতো ভাই সাবেক ইউপি চেয়ারম্যান শামীম ও সেলিম গভীর শোক প্রকাশ করে বলেন অনাকাঙ্ক্ষিত হ*ত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই! এ ব্যাপারে অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান,ময়নাতদন্তের প্রতিবেদন ও বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। রহস্য উদঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সহ বিপুলসংখ্যক পুলিশ অফিসারেরা কাজ করছেন।
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়