কেশবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

কেশবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১নং হাসানপুর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে হাসাননপুর বাজারে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (১২ জানুয়ারি-২৬) বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি, যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস। অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের হাসানপুর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর মল্লিক সভাপতিত্ব করেন। দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসানপুর বাজার মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহদী হাসান।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ