শিবপুর মডেল থানায় পিকআপ গাড়ী উপহার দিলেন ওসমান মৃধা ও লোকমান মৃধা
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর মডেল থানার পুলিশের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে একটি পিকআপ গাড়ী উপহার দিলেন এডিবিএল এন্ড আরডিবিএল এর ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী ওসমান মৃধা ও লোকমান মৃধা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়ার হতে গাড়ির চাবি ও কাগজপত্র হস্তান্তর করেন মোমিন মৃধা। গাড়িটি থানায় ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন হাসিব নাজির, জয়নাল মেম্বার ও শেখ ফরিদ নাজির প্রমুখ।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন