ছেলের হাতে মা খুন
দৈনিক বিজয় নিউজ রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নিজ মাকে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পারিবারিক কলহের একপর্যায়ে ওই যুবক তার মাকে মারধর করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে স্থানীয়দের দাবি, আটক যুবকটি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন এবং তার আচরণ স্বাভাবিক ছিল না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঝালকাঠি সদর থানার পুলিশ জানায়, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্ত যুবকের মানসিক অবস্থা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.দৈনিক বিজয় নিউজ/ মোঃ হৃদয় হোসেন