উত্তরায় চেকপোস্টে অভিযান : বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার, পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার

উত্তরায় চেকপোস্টে অভিযান : বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার, পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে ঢাকার উত্তরা ১-আর্মড পুলিশ ব্যাটালিয়ন সর্বদা বদ্ধপরিকর। এ অঙ্গীকার বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুল লতিফ এর দিক নির্দেশনায় গত ০১ ফেব্রুয়ারি রবিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনাকালে এক সন্দেহ ভাজন ব্যক্তির কাছ থেকে ০২টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়। অস্ত্র উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অভিযানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন ১-আর্মড পুলিশ ব্যাটালিয়নের সুযোগ্য অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুল লতিফ ও সহ-অধিনায়ক পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন। পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান