সারাদেশ ব্যাপী শিশু অধিকার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন করলেন

সারাদেশ ব্যাপী  শিশু অধিকার দিবস উপলক্ষে  প্রধানমন্ত্রীর  ভার্চুয়ালি উদ্বোধন করলেন
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী জেলা প্রশাসক এর কনফারেন্স রুমে ৬ইং অক্টোবর মঙ্গলবার,শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে, প্রশাসকের কার্যালয় থেকে এ আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হন জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা। শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, সুস্থ বিকাশ ও সৃজনশীলতার বিকাশে সম্মিলিত অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের সুন্দর শৈশব নিশ্চিত করা, মেধা ও প্রতিভার বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং একটি নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। আজকের শিশুই আগামী দিনের আলোকিত বাংলাদেশ। শিশুর অধিকার সুরক্ষিত হোক, প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের পথ সুগম হোক—এই প্রত্যয়ে নরসিংদী জেলার সকলের সম্মিলিত প্রয়াসে কাজ করার অঙ্গীকার অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন