আগামীকাল সকাল থেকে মিছিল-সভা করা যাবে না
নির্বাচন কমিশন (ইসি)
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
নির্বাচন কমিশন (ইসি) সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, নির্বাচনী এলাকায় আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত কোনো ধরনের জনসভা, মিছিল বা শোভাযাত্রা করার অনুমতি দেওয়া হবে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে একই দিন জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগেই নির্বাচনী প্রচার বন্ধ করতে হবে। অর্থাৎ, নির্বাচনী প্রচার চালানো যাবে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ শুরু হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে এবং চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অব্যাহতভাবে।
গণপ্রতিনিধিত্ব আদেশের প্রাসঙ্গিক ধারা উল্লেখ করে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরের ৪৮ ঘণ্টা— অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত সময়ে নির্বাচনী এলাকায় কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ