গলাচিপায় সাবেক ভিপি নুরুল হক নূরের নির্বাচনি সভায় জনসমাগম, ট্রাক মার্কায় ভোট চাইলেন নূর,

গলাচিপায়  সাবেক ভিপি নুরুল হক নূরের নির্বাচনি সভায় জনসমাগম, ট্রাক মার্কায় ভোট চাইলেন নূর,
ছবিঃনাসির উদ্দিন

দৈনিক বিজয় নিউজ গলাচিপা (উপজেলা) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূরের নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে গলাচিপা হাইস্কুল মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ নুরুল হক (নূর)। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নূর বলেন, “দেশের মানুষ আজ ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে জনগণের শক্তিতেই পরিবর্তন আসতে হবে।” তিনি আরও বলেন, “ট্রাক মার্কা হচ্ছে সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে সংসদে পটুয়াখালী-৩ আসনের মানুষের পক্ষে দৃঢ়ভাবে কথা বলব।”

তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। নির্বাচনি সভা চলাকালে ‘ট্রাক মার্কায় ভোট দিন’, ‘নূরের নেতৃত্বে পরিবর্তন চাই’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। সভা শেষে উপস্থিত জনগণের প্রতি ট্রাক মার্কায় ভোট দিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান নুরুল হক নূর।

দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন