পটুয়াখালীতে নির্বাচন পর্যবেক্ষণের জন্য বডি পাস ও গাড়ির পাস পেলেন সাংবাদিক নাসির উদ্দিন

পটুয়াখালীতে নির্বাচন পর্যবেক্ষণের জন্য বডি পাস ও গাড়ির পাস পেলেন সাংবাদিক নাসির উদ্দিন
ছবিঃনাসির উদ্দিন

দৈনিক বিজয় নিউজ গলাচিপা উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ নির্বাচন কমিশন আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে পটুয়াখালী জেলার আওতাধীন নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় বডি পাস ও গাড়ির পাস গ্রহণ করেছেন সাংবাদিক মোঃ নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের নির্ধারিত নীতিমালা ও যাচাই-বাছাই শেষে তাকে এসব পাস প্রদান করা হয়। এ পাসের মাধ্যমে তিনি নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্র, গণনা কেন্দ্রসহ বিভিন্ন নির্বাচনী কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে পারবেন। সাংবাদিক মোঃ নাসির উদ্দিন বলেন, “নির্বাচন একটি জাতির গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অধ্যায়। একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে আমি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের সামনে প্রকৃত চিত্র তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করবো।” উল্লেখ্য, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন।

দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন